ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান
  • আপডেট সময় : ৪৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরষ্কার বিতরণ এবং নবাগত শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়।ভাগ্যকুল- কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটি এর সভাপতি আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ট্রাস্টি সদস্য আলহাজ্ব মো.ইসলাম কোম্পানি।এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু বিপ্লব কান্তি দাশ।এছাড়াও সুয়ালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.নুরুল কবির,বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় আলহাজ্ব মো.ইসলাম কোম্পানি প্রধান বক্তব্যকালে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,আজকের বিদায় অনুষ্ঠান বিদায় নয়,এটি তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র।এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।

তিনি আরো বলেন,শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়,বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ।তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এ সময় প্রধান অতিথি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এবারের এসএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় :