ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাত পোহালেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব‍্যালট পেপারসহ ভোটের সকল উপকরণ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ সকাল ১০ টা থেকে নির্বাচনি এসব উপকরণ বিতরণ শুরু করেন।

শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো, জিয়াউর রহমান জানিয়েছেন, এ উপজেলায় এবার ৩ লক্ষ ৬ হাজার ৮৪১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৯৭৬ জন, পুরুষ ১ লক্ষ ৪৯ হাজার ৮৬২জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ১০ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ভোটারদের জন্য ৯৯ টি ভোট কেন্দ্রে ৫৬৪টি ভোট কক্ষের ব‍্যবস্থা রাখা হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য ৯৯ জন প্রিসাইডিং অফিসার ৮৬৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার অফিসার থাকবেন। এছাড়াও পুলিশের উপপরিদর্শক ১ জন, দুইজন কনস্টেবল এবং তিনজন আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা থাকবেন।

এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবির কর্মকর্তা ও সদস্যরা টহলরত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

আপডেট সময় :