ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ভোজ্য তেল উধাও, ঠাকুরগাঁওয়ে ক্যাবের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে ভোজ্য তেল উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ঠাকুরগাঁও জেলা কমিটি। বুধবার শহরের চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু অসাধু ব্যবসায়ী বাজার থেকে ভোজ্য তেল গায়েব করে রেখেছে। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
বক্তারা অবিলম্বে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করা, মজুতদারদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত বাজার তদারকি জোরদারের দাবি জানান। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোজ্য তেল উধাও, ঠাকুরগাঁওয়ে ক্যাবের মানববন্ধন

আপডেট সময় :