ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

ময়মনসিংহের তারাকান্দায় ইফতার মাহফিল

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ আহলে সুন্নাতের ইফতার মাহফিল গতকাল বুধবার ময়মনসিংহের তারাকান্দায় ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে ইফতার, মিলাদ ও দোয়া মাহফিল তারাকান্দা উপজেলা ডাকবাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ডাকবাংলা প্রাঙ্গণে হামিদুল ইসলাম সবুজ রেজবীর নেতৃত্বে আহলে সুন্নাতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার সমন্বয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কার্যকরী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সুন্নি জনতার আকিদা ও আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দ্বীনি শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করতে শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।
মাহফিলে জেলা শাখার নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র মিলাদ শরিফ পাঠ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং সম্মিলিত ইফতারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠক শাহ সুফি মাওলানা শেখ জুলহাস নূরী, শাহ সুফি মাওলানা ছামিদুল ইসলাম সবুজ রেজভী, বুলবুল আহমদ মোমেনশাহী, আব্দুল কুদ্দুস ভাণ্ডারী, উজ্জ্বল মাস্টার, মাহবুব রেজভী ও সোহানুর রহমান রাব্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহের তারাকান্দায় ইফতার মাহফিল

আপডেট সময় :