ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সিন্ডিকেটের সদস্য না হওয়ায় হুমকি ও হামলা

মহেশপুরে ডিজিটাল জরিপ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সংবাদ সম্মেলন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহেশপুরে আধুনিক প্রযুক্তিনির্ভর জমাজমি জরিপ প্রতিষ্ঠান ‘ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্টে’ কর্মরত ব্যক্তিদের সিন্ডিকেটের আওতাভূক্ত করতে চাঁপ প্রয়োগ করা হয়েছে। সিন্ডিকেটের আওতাভূক্ত হতে রাজি না হলে তাদেরকে ডেকে নিয়ে হামলা ও হুমকি প্রদান করেছেন জেলা ও উপজেলা আমিন কল্যাণ সমিতির সদস্যরা। বুধবার সকালে ‘ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্টের’ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। হামলার ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবর ঝিনাইদহ জেলা আইন কল্যাণ সমিতির সেক্রেটারী মাসুদ রানাসহ ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৬/৭ জনের নামে লিখিত অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, তাকিছুর রহমান তপু, আব্দুর রহমানসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল খালেক বলেন, “গত মঙ্গলবার সকালে উপজেলা আমিন কল্যাণ সমিতির কতিপয় নেতা আমাদেরকে তাদের কার্যালয়ে ডেকে জোরপূর্বক আমিন কল্যাণ সমিতিতে অর্ন্তভূক্ত হওয়ার জন্য চাপ দেন। তাদের সাথে আমাদের মতবিরোধ দেখা দিলে তারা আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং একটি সংঘবদ্ধ মব তৈরি করে আমাদের উপর হামলা চালায়। সেখান থেকে আমরা কৌশলে পালিয়ে কোনমতে আমাদের জীবন রক্ষা করি।
তিনি আরও বলেন, “২০২৪ সালের ২৭ জুন ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্ট নামে একটি আধুনিক জরিপ প্রতিষ্ঠান চালু করি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নিখুঁত জরিপ করায় জনসাধারণের কাছে প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এতে ঈর্ষান্বিত হয়ে উপজেলা ও জেলা আমিন কল্যাণ সমিতির একটি প্রভাবশালী মহল শুরু থেকেই নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে।
প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ আলীর অভিযোগ, ঝিনাইদহ জেলা আমিন কল্যাণ সমিতির সেক্রেটারি মাসুদ রানা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সঙ্গবদ্ধভাবে হামলা চালাতে উদ্যত হন। আমরা কোনোমতে দৌড়ে প্রাণে রক্ষা পাই।” আমার প্রশাসনের নিকট হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেইসাথে প্রতিষ্ঠানের সার্ভেয়ার ও যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করাসহ জরিপ কার্যক্রম নির্বিঘ্নে চালাতে প্রশাসনিক সহায়তা চাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিন্ডিকেটের সদস্য না হওয়ায় হুমকি ও হামলা

মহেশপুরে ডিজিটাল জরিপ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সংবাদ সম্মেলন

আপডেট সময় :