ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

মাদকাসক্তদেরকে আদালতে সোপর্দ করলেন দুই বাবা

মহিউদ্দিন আকাশ, কুমিল্লা
  • আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুইজনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণপাড়া সদরের নুরুল ইসলামের ছেলে শিপন (২৩) এবং একই উপজেলার দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মফিজুল ইসলামের ছেলে রবিউল হাসান (২৪)।
কান্নাজড়িত কণ্ঠে মাদকাসক্ত রবিউল হাসানের বাবা মফিজুল ইসলাম জানান, ছেলেকে উন্নত জীবনের আশায় তিনি মালয়েশিয়ায় পাঠিয়েছেন। সেখানে গিয়ে সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেশে ফিরে মাদক সেবনে জড়িয়ে পড়ে। এ বিষয়ে তাকে বারণ করা হলে সে আমার ওপর একাধিকবার হামলা চালায়। সর্বশেষ সোমবার সকালে রবিউল ইয়াবা সেবন করার সময় তাকে বাধা দেয়া হলে সে আমাকে মারধর করে। পরে এলকাবাসী মিলে তাকে আটক করা হয়। আমি বাবা হিসেবে কমপক্ষে তার দুই বছরের জেল দাবি করছি। সে দ্রুত বের হলে আমাকে মেরে ফেলবে।
অপর যুবক শিপনের বাবা নুরুল ইসলাম বলেন, ছেলেকে মানুষ করতে কত কষ্ট করেছি। সে মাদকের টাকা যোগাড় করতে ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে এবং মানুষের জিনিসপত্রও চুরি করে। তার অত্যাচারে আমি অতিষ্ঠ। এই ছেলের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তিনি তাকে এক বছরের সাজা দেয়ার আবেদন জানান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, ব্রাহ্মণপাড়ায় পাড়ায় উদ্বেগজনক হারে যুব সমাজ মাদকে জড়িয়ে পড়ছে। গত এক মাসে ১৩ যুবককে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। একই ভাবে আজ মাদক সেবনের দায়ে দুই বাবার অভিযোগের ভিত্তিতে শিপন ও রবিউলকে ৪ মাস করে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে দুজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদকাসক্তদেরকে আদালতে সোপর্দ করলেন দুই বাবা

আপডেট সময় :