ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা নড়াইলে অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং-২০২৬’-এর জাতীয় পর্যায়ে সেরা দশে স্থান পাওয়া নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সকালে নড়াইল টাউন ক্লাবে নড়াইল কণ্ঠ ও নড়াইল প্রতিদিনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রকিবুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক শাহিনুজ্জামান মোহন, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক খায়রুল আরেফিন রানা, ইমরান হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা মাদক প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা

আপডেট সময় :