ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মিয়ানমার থেকে এলো ২০০ মেট্রিক টন পেঁয়াজ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি কার্গো জাহাজটি টেকনাফ স্থলবন্দরে এসে নোঙর করে।

বিষয়টি নিশ্চিত করেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ম্যানেজার সৈয়দ মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, মেসার্স ফারুক ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার একই প্রতিষ্ঠানের নামে প্রথম চালানে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ আসে।

স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর বৃহস্পতিবারই আসে প্রথম চালান।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, বিশাল একটি কার্গো জাহাজে করে পেঁয়াজসহ বিভিন্ন ধরনের পণ্য স্থলবন্দরে এসেছে। জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ, শুঁটকি মাছ, শুকনো সুপারিসহ বিভিন্ন পণ্য এসেছে। শুল্ক আদায় করে পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমার থেকে এলো ২০০ মেট্রিক টন পেঁয়াজ

আপডেট সময় :