ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর ডিলার অফিসে চুরি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর একটি ডিলার পয়েন্টে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সোনাপুর কলাবাজার সংলগ্ন মোহাম্মদ মিয়ার ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিলার অফিসে এ ঘটনা ঘটে।
ডিলার শ্রীনাথ বনিকের নাতি সুমিত প্রসাদ বনিক জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অফিসের কাজ শেষ করে তিনি বাড়ি ফিরে যান। গতকাল মঙ্গলবার সকালে অফিস খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান অফিসের তালা ভাঙা এবং অফিস থেকে ৩৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় ৫ লক্ষাধিক টাকার সিগারেট এবং নগদ ৫৪ হাজার টাকা চুরি হয়েছে। এতে মোট ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের জানালার গ্রীল ভাঙা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা জানালা দিয়ে অফিসে প্রবেশ করে ছাদের মাধ্যমে মালামাল নামিয়ে নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে সকালে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর ডিলার অফিসে চুরি

আপডেট সময় :