ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

জন আকাঙ্খার প্রতিফলন

রামগঞ্জে জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন, দ্রব্য মূল্যসহ বাজার নিয়ন্ত্রন, ফসলি জমির টপসয়েল কাটা, খাল ভরাট ইত্যাদি জনস্বার্থে অভিযান অব্যাহত রাখেন। এতে বর্তমান প্রশাসন কর্তৃক জন আকাঙ্খার প্রতিফলন হবে এমন আশাবাদ সচেতন মহলের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের নির্দেশনায় সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়া উদ্দিন ইতিমধ্যে জনস্বার্থে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন।
গতকাল বুধবার (৭ জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়া উদ্দিন উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর মাঠে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়। এ ছাড়া একই দিন সকালে রামগঞ্জ বাজারে নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন। এসময় অধিক মূল্যে এলপি গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় এবং অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করেন।
১ জানুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকায় বদরপুর মৌজার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নোয়াবাড়ি পিছনে বালু উত্তোলনের খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গ্রাম পুলিশদের সহযোগিতায় একটি ড্রেজার মেশিন জব্দ করেন। একই দিন দুপুর রামগঞ্জ উপজেলাধীন ইছাপুর ইউনিয়নের শ্যামদামপুর নামক স্থানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়।
গত বছর ২৩ ডিসেম্বর দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকরতমা নামক স্থানে আল মদিনা ব্রিক্সের সামনে খাল ভরাট করে নির্মিত একটা রাস্তা অপসারণ করে খালে পানি চলাচল নিশ্চিত করেন। গত বছর ২২ ডিসেম্বর বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগরাজারামপুর নামক স্থানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জন আকাঙ্খার প্রতিফলন

রামগঞ্জে জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত

আপডেট সময় :