ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

রামুতে গুলিসহ ৬ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে জি–৪ রাইফেলের দুই রাউন্ড গুলিসহ ছয়জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রামু–মরিচ্যা সড়কের খুনিয়াপালং ইউনিয়নের পাইনবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের দিকনির্দেশনায় রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মো. আলম (৩৫)-এর কাছ থেকে জি–৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা আরও পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. আলম (৩৫), এনায়েতুর রহমান (২০), নবী হোছন (৪৪), মো. রফিক (৩৭), মো. আমিন (২৫) ও খায়ের হোছন (৩৭)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা একটি ক্যাম্পভিত্তিক সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রামু থানায় যোগদানের পর থেকেই ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ধারাবাহিক অভিযানে রোহিঙ্গা বিদ্রোহী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে গুলিসহ ৬ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় :