ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

লালপুরে শিশু চুরি, ১৯ ঘন্টা পর উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকালে নিজেকে বিপদগ্রস্থ দাবি করে বাড়িতে আশ্রয় নেওয়া যুবতি বিকেলে এক মাসের শিশুকে নিয়ে পালিয়ে যাবার ১৯ ঘন্টা পর রোববার সকালে রাস্তার পাশ থেকে শিশু উদ্ধার। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০ টার দিকে লালপুর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপদগ্রস্থ অসহায় এক যুবতিকে (২০) বাড়িতে নিয়ে আসেন উপজেলার নবীনগর গ্রামের ভ্যান চালক লালন উদ্দিনের স্ত্রী বিজলী খাতুন। ওই যুবতি বিকেল ৪ টার দিকে বিজলী খাতুনের একমাস বয়সী শিশু কন্য নিঝুমকে নিয়ে পালিয়ে যায়। কোথাও খুজে না পেয়ে রাতে লালপুর থানায় মামলা করেন লালন উদ্দিন। রবিবার সকাল ১১ টার দিকে আড়বাব ইউনিয়নের লক্ষণ বাড়িয়া গ্রামের একটি রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
লালপুর থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধারের জন্য রাত থেকেই তৎপরতা শুরু হয়। সকালে লক্ষণ বাড়িয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালপুরে শিশু চুরি, ১৯ ঘন্টা পর উদ্ধার

আপডেট সময় :