ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

শরীয়তপুরে পদ্মাসেতু-ভাংগা মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ৬

সৈকত চন্দ্র দত্ত, শরীয়তপুর 
  • আপডেট সময় : ২২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে শিবচর উপজেলার তস্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৪-৮৬৮৫ নম্বরের একটি বাস তস্তারকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি গতিতে চলছিল। একই সঙ্গে সকাল থেকে হালকা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় চালক নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে এসে ডিভাইডারের ওপর উঠে যায়। তখন যাত্রীদের চিৎকারে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
আরেক প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। কয়েকজন যাত্রী মাথা ও হাতে আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান। এতে বড় ধরণের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তারা।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম (পিপিএম) জানান, সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকা এবং অতিরিক্ত গতির ফলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে পদ্মাসেতু-ভাংগা মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ৬

আপডেট সময় :