ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

শাহজাদপুর-৬ আসনে ধানের শীষের ড. এম এ মুহিতের বিপুল ভোটে জয়

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট (শাহজাদপুর) ৬ সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত। তিনি ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ড. এম এ মুহিতের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত (এনসিপি) প্রার্থী এস. এম. সাইফ মোস্তাফিজ (শাপলা কলি প্রতীক) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট। এতে ড. মুহিত ৬৮ হাজার ৪১০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকের পক্ষে পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৫৩০ ভোট এবং ‘না’ প্রতীকের পক্ষে পড়েছে ৭৯ হাজার ৫৫৩ ভোট।
নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেজবাহ উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৫৪০ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোশারফ হোসেন (মোমবাতি) পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৬২ ভোট। জেএসডির ইলোরা খাতুন (তারা) ৮৮৪ ভোট পেয়েছেন, অন্যান্য প্রার্থীরা তুলনামূলকভাবে কম ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা প্রায় ৬০ শতাংশ। ১৬০টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণের শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পায়। অনেক কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।
উল্লেখ্য, এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজাদপুর-৬ আসনে ধানের শীষের ড. এম এ মুহিতের বিপুল ভোটে জয়

আপডেট সময় :