ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মজনু শাহ ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং ভুক্তভোগীর মামাতো দেবর বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন। এ সময় পাওনা টাকা আদায়ের অজুহাতে মজনু শাহ প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ মার্চ সকাল ১০টার দিকে গৃহবধূর বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মজনু শাহ ঘরে প্রবেশ করেন। পরে পাওনা টাকাসহ বিভিন্ন বিষয়ে কথা বলার এক পর্যায়ে তিনি জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে ৩০ মার্চ শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩-এর ৯(১) ধারায় একটি মামলা (এফআইআর নং-৩১) দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই শেরপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্তকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার

আপডেট সময় :