ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ওরফে জুয়েল (৪৭) কে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক সেনবামুনিয়া গ্রামের মৃত নুর মোহাম্মাদ শেখের পুত্র। মামলায় তার বিরুদ্ধে মোট ৯টি ধারায় অভিযোগ আনা হয়েছে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম আলী জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বগুড়া জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার

আপডেট সময় :