ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সড়ক ও মহাসড়কে চাঁদাবাজীর অভিযোগে ময়মনসিংহে গ্রেফতার ৫০

জহির রায়হান, ময়মনসিংহ
  • আপডেট সময় : ৫৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে সড়ক, মহাসড় ও জেলার বিভিন্ন স্থান হতে সবজিসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ৫০ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় চাঁদাবাজির ৬০ হাজার ৮শত ৬১ টাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার করে র‌্যাব। বুধবার বিকেলে র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, ময়মনসিংহের বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজী করে সংঘবদ্ধ সক্রিয় সদস্যরা। তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি রাতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রাস্তার উপর অবস্থান করে। দেশের বিভিন্ন স্থান হতে পণ্যবাহী যানবাহন ময়মনসিংহের প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের নিকট অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকে।

বুধবার র‌্যাব-১৪, অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন ও এএসপি জাহিদ হাসান এর নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য সর্বমোট ৫০ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চাঁদা আদায়ের নগদ টাকা, ৪৩ টি মোবাইল এবং বিপুল পরিমান চাঁদা আদায়ের রশিদ।
তিনি আরও জানান, শম্ভুগঞ্জ ব্রীজ এলাকা থেকে সর্বমোট ১২ জন, শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে ৭ জন, রহমতপুর বাইপাস ও আকুয়া বাইপাস এলাকা থেকে ১১ জন, মুক্তাগাছা সদর এলাকা থেকে ৭ জন, তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে র‌্যাব জানায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক ও মহাসড়কে চাঁদাবাজীর অভিযোগে ময়মনসিংহে গ্রেফতার ৫০

আপডেট সময় :