‘সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ধামরাইয়ের উন্নয়নে কাজ করতে চাই’
- আপডেট সময় : ২৬৮ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বলেছেন, ধামরাইবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। মানুষের চাহিদা ও যুবসমাজের প্রত্যাশা পূরণে কাজ করার পাশাপাশি সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে ধামরাইয়ের উন্নয়নে কাজ করতে চান তিনি।
গত শনিবার (৭ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের কেন্দ্রীয় খেলার মাঠে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে স্থানীয় যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মুকুল বলেন, এলাকার নানা সমস্যা নিয়ে যুব সমাজের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি সবসময় তাদের সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন। আগামী দিনে একটি সুন্দর ও উন্নত ধামরাই গড়ে তোলাই তাদের লক্ষ্য বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, চৌহাটের মানুষ এখন ন্যায়, উন্নয়ন ও সম্মানের রাজনীতি দেখতে চায়। দীর্ঘদিনের অবহেলা, অনিয়ম ও বৈষম্য থেকে বের হয়ে একটি সুশাসিত ও সুন্দর ধামরাই উপজেলা গড়ে তোলার প্রত্যাশা এখন সবার মাঝে।














