ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

‘সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
জেলা প্রশাসক বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার এবং কৃষকদের মাঝে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় কৃষি বিভাগের কর্মকর্তারা জেলার সার ও বীজের বর্তমান মজুদ, বিতরণ কার্যক্রম এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া সভায় জেলার বিভিন্ন উপজেলায় কৃষকদের মাঝে সার ও মানসম্মত বীজের সহজলভ্যতা নিশ্চিত করা, বাজারে ন্যায্যমূল্যে সার সরবরাহ বজায় রাখা এবং ভেজাল সার ও বীজ প্রতিরোধে কঠোর নজরদারি জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

আপডেট সময় :