ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সরিষাবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”, “সুস্থ দেহ সুন্দর মন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃ স্কুল প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মোঃ হুমায়ুন কবীর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম মিলন, সদস্য সরিষাবাড়ী উপজেলা বিএনপি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী, ভাটারা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু হাসান, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন, মোঃ লুৎফর রহমান মানিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলাধুলা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলমান এই টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে ১২টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।
টুর্নামেন্ট পরিচালনা করছে ভাটারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গঠিত টুর্নামেন্ট পরিচালনা কমিটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় :