ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

সুবর্ণচরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, কলেজ গেটে তালা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তারা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অধ্যক্ষের অপসারণের দাবি জানান।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কলেজের গেটে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল— *“চোরে রান্ধে, চোরে খায়, অতিরিক্ত ফি চোরের বিচার চাই”* এবং *“অধ্যক্ষ আসে ১২টায়, ক্লাস শুরু কয়টায়?”*।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলমান এইচএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নামে-বেনামে ফি নেওয়া এবং আর্থিক অনিয়মের অভিযোগও তোলেন তারা। শিক্ষার্থীদের আরও দাবি, অধ্যক্ষ নিয়মিত নির্ধারিত সময় অনুযায়ী কলেজে উপস্থিত থাকেন না।
কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সিরাজ হায়দার বেলাল বলেন, প্রতিষ্ঠার প্রায় ৩২ বছর পেরিয়ে গেলেও কলেজটির কোনো সন্তোষজনক অডিট হয়নি। শিক্ষার্থীদের অডিটের দাবি যৌক্তিক বলে তিনি মনে করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলে আশা প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ জামসেদুর রহমান কিসলু জানান, শিক্ষার্থীদের উত্থাপিত বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, কলেজ গেটে তালা

আপডেট সময় :