ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

সৌদিতে দেয়াল ধসে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের দাম্মামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ ইউসুফ (২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার বিকেলে কর্মস্থলে এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন। নিহত ইউসুফ সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের বাসিন্দা। তিনি জীবিকার তাগিদে তিন মাস আগে সৌদি আরবে যান।
নিহতের স্বজনরা জানান, ইউসুফ একটি নির্মাণাধীন ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার স্ত্রী ও আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ইউসুফের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিতে দেয়াল ধসে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু

আপডেট সময় :