হবিগঞ্জে সাঁতার প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং হবিগঞ্জ সুইমিং ক্লাবের সভাপতি ড. জি. এম. সরফরাজ।
হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে হবিগঞ্জ সুইমিং পুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং হবিগঞ্জ সুইমিং ক্লাবের সভাপতি ড. জি. এম. সরফরাজ।
অনুষ্ঠানে সাঁতার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে ‘সাঁতার প্রশিক্ষণ-২০২৬’-এর নতুন ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন ও হবিগঞ্জ সুইমিং ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াবিদ, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে সাঁতার শেখার আগ্রহ বাড়ানো, পানিতে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং দক্ষ সাঁতারু গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত হবিগঞ্জ সুইমিং পুলে ৩৩৬ জন প্রশিক্ষণ নিয়ে সাঁতার শিখেছেন। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।












