ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে ডামুড্যায় ছাত্র জনতার বিক্ষোভ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে শরীয়তপুরের ডামুড্যায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর ) জুমার নামাজ শেষে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সামনে থেকে ছাত্র জনতার উদ্যোগে
এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বক্তারা বলেন ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার’ দাবিতে জানান। বিক্ষোভের শুরুতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।এ সময় বিক্ষোভ কারীরা বলেন ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’—এমন স্লোগান দেন। এসময় উপস্থিত ছিলেন, যুবনেতা আশিক বেপারী, সাইফুল ইসলাম,ছাত্র নেতা আলিফ সিকদার,সাদ আল সাঈফি,হাফসি ইসলাম জিদান, তুষার সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাদি হত্যার বিচার দাবিতে ডামুড্যায় ছাত্র জনতার বিক্ষোভ

আপডেট সময় :