ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

১৪, ১৫ ও ১৬ আগস্ট তিনদিনের কর্মসূচি বিএনপির

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৪, ১৫ ও ১৬ আগস্ট কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে আগামী ১৪ ও ১৫ আগস্ট দেশজুড়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ১৬ আগস্ট দলীয় কার্যালয়ের ভেতরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় জাদুঘরের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়া শেষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাংবাদিকদের রিজভী বলেন, ১৪ ও ১৫ আগস্ট সারা দেশে বিএনপির তরফে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আর ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

রিজভী বলেন, ১৬ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা; যারা সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের জন্য এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেদিন সনাতনসহ অন্য ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবেন।

এর আগে সম্প্রীতি সমাবেশে রিজভী বলেন, আমরা ১৬-১৭ বছর ভয়ের রাজত্বে ছিলাম। আতঙ্কের রাজত্বে ছিলাম। ১৬-১৭ বছর ধরে আমরা এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছি। আমরা আমাদের অনেক ভাই-বন্ধু ও সহকর্মীকে হারিয়েছি। এখনো তাদের চক্রান্ত থামেনি। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা জানি এ চক্রান্তকারী কারা। দেশবাসী ও জানে কোথায় থেকে চক্রান্ত আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৪, ১৫ ও ১৬ আগস্ট তিনদিনের কর্মসূচি বিএনপির

আপডেট সময় :