ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

১৬৫ ফুট নীচে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬৬৩ বার পড়া হয়েছে

ছবি: সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকায় একটি যাত্রীবাহী বাস প্রায় ১৬৫ ফুট নীচের খাদে পড়ে আগুন ধরে যায়, তাতে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রেলিংয়ে ধাক্কা খেয়ে সেতু নিচে পড়ে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এসএবিসি জানিয়েছে, প্রতিবেশী দেশ বতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মরিয়া শহরে একটি ইস্টার সার্ভিসে যাচ্ছিল।

এমমা মাতলাকালা পর্বত গিরিপথে একটি সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।

দেশটির পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মর্মান্তিক বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পরিবহনমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহগুলো তাদের দেশে ফিরিয়ে দিতে সহায়তা করবে এবং দুর্ঘটনার বিষয়টি উপযুক্ত তদন্ত করবে।

তিনি বলেন, আমরা সব সময় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চালকদের গাড়ি চালাতে বলছি। বিশেষ করে ইস্টার উইকেন্ডে রাস্তায় বেশি লোক থাকায় দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৬৫ ফুট নীচে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

আপডেট সময় :