ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

সাংবাদিককে তথ্য না দিয়ে হুমকি দিলেন রাজশাহী টিটিসির অধ্যক্ষ

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ১৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-এ (টিটিসি) জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য চাওয়ায় তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শনসহ পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ নাজমুল হকের বিরুদ্ধে । এ ঘটনায় জেলা প্রশাসক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী ঐ সাংবাদিক লিখিত অভিযোগে উল্লেখ করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য গত ২৬ এপ্রিল থেকে একাধিকবার রাজশাহী টিটিসিতে যান। কিন্তু প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজমুল হক তাকে তথ্য না দিয়ে বারবার ঘুরাতে থাকেন এবং ২৯ এপ্রিল আসতে বলেন। অধ্যক্ষের কথা অনুযায়ী ২৯ এপ্রিল টিটিসিতে গেলে অধ্যক্ষ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রতিষ্ঠান বা তাকে নিয়ে সংবাদ প্রকাশ করলে মামলা করার হুমকি দেন। এমনকি পূর্বে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে ‘শায়েস্তা’ করার কথাও বলেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে সাংবাদিক তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফরমে তথ্য চেয়ে আবেদন দাখিলের চেষ্টা করলে অধ্যক্ষ তা গ্রহণে অস্বীকৃতি জানান এবং ৪ মে দেখা ও কথা হবে বলে তাকে ফিরিয়ে দেন।
অভিযোগে আরও বলা হয়, ৪ মে সাক্ষাৎকালে অধ্যক্ষ প্রথমে পরোক্ষভাবে ‘সহযোগিতা’র প্রস্তাব দেন। এমন প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে তিনি উত্তেজিত হয়ে কোনো তথ্য দেবেন না বলে জানান এবং বেশি বাড়াবাড়ি করলে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেন।
এছাড়াও মুঠোফোনে যোগাযোগ করে ভয়ভীতি প্রদর্শন করেন অধ্যক্ষ নাজমুল হক। সংশ্লিষ্ট সকল ঘটনার অডিও রেকর্ড সংরক্ষিত আছে বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকের সাথে কথা বললে তিনি বলেন, “আমার কাছে রাজশাহী টিটিসি’র নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন মাধ্যম তথ্য দেয়। যার সত্যতা যাচাইয়ে জন্য টিটিসিতে গেলে অধ্যক্ষ নাজমুল হক আমার সাথে অশালীন আচরণ করেন এবং বাড়াবাড়ি করলে টিটিসি’তে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেন। আমি তথ্য অধিকার আইনে আবেদন করেও তার কাছে তথ্য সহযোগিতা পাইনি বরং তিনি আমার আবেদনটি গ্রহন করেননি। তবে টিটিসি’র সকল অনিয়ম দুর্নীতির তথ্য যাচাই বাছাই চলছে, যা আগামীতে তুলে ধরা হবে বলে নিশ্চিত করেছেন”।
এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ ইতোমধ্যে দাখিল করা হয়েছে এবং একই অভিযোগ পুলিশ কমিশনারের কাছেও দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ নাজমুল হক বলেন, তিনি (সাংবাদিক) যে সমস্ত তথ্য জানতে চেয়েছেন সেগুলো আমি দিতে পারবো না, সেগুলো দিতে হলে উর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।
উল্লেখ্য, সাংবাদিকের পক্ষ থেকে গত দুই বছরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা, ক্রয়-বাজেটের বিবরণ, অতিথি প্রশিক্ষক নিয়োগ, জব প্লেসমেন্ট এবং চলমান কোর্স সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিককে তথ্য না দিয়ে হুমকি দিলেন রাজশাহী টিটিসির অধ্যক্ষ

আপডেট সময় :