ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত Logo কুড়িগ্রামে জ্বালানি সংকট, তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন Logo ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ Logo শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের Logo গাইবান্ধায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন Logo আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে যশোরে দলিতদের মানববন্ধন Logo টেকনাফে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ২ Logo মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক Logo শিক্ষা, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় চরম ভোগান্তি

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীরা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৬১৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানাতে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন চিকিৎসকরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন তারা।

ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের চিকিৎসক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

চিকিৎসকরা বলেন, সরকারের উচিত ছিল আবু সাঈদের বাসায় যাওয়া, তা না করে মেট্রোরেলের জন্য মায়া কান্না করেছে। দেশে যে বৈষম্য ও অরাজকতা চলছে এটি রুখে দিতে ছাত্র সমাজ আজ মাঠে নেমেছে।

দেশের সব চিকিৎসক শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং সর্বক্ষণ তাদের পাশে থাকবে। তাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় পাশে থাকব।

সমাবেশ শেষে শহীদ মিনার থেকে ঢাকা মেডিক্যাল পর্যন্ত মিছিল করেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশে চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীরা

আপডেট সময় :