নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসা শিক্ষার কোন বিকল্প নেই
- আপডেট সময় : ৫৫৯ বার পড়া হয়েছে
কামরাঙ্গীরচর আল- আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসা কর্তৃক পরিচালিত আদর্শ নূরানী নাজেরা ও হিফজুল কুরআন বিভাগের উদ্যোগে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো: শহীদুল্যার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ শামসুল আলম বলেন- বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামী নৈতিকতার দারুন অভাব রয়েছে। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে নৈতিকতা শিক্ষা দেয়া অত্যন্ত প্রয়োজন। আর নৈতিকতা শিক্ষার জন্য মাদরাসা শিক্ষার কোন বিকল্প নেই।
অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসার মহাপরিচালক এবং খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসাইন, মতিঝিল মেজবাহুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ডঃ মহিউদ্দিন
আহমেদ,আজিমপুর হাফেজ আব্দুর রাজ্জাক মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ট্রেইনার কারী সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজ সেবক হাজী গোলাম মোস্তফা, মুফতি আব্দুল কাদির স্থানীয় মসজিদের ইমাম ও খতিববৃন্দ।























