ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

আরসার প্রধান কমান্ডারসহ আটক ৪, অস্ত্র-গুলি-হাতবোমা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ চার জনকে গ্রেফতার র‌্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসার বাংলাদেশের প্রধান কমান্ডারও আছেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উখিয়া উপজেলার ঘোনারপাড়া ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্পের এ-৫ ব্লকে অভিযান চালায় তারা।

আটকরা হচ্ছে, ঘোনারপাড়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩৩ ব্লকের মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ (৩২), কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১৫ ব্লকের মো. আকিজ (২৭), বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের মোহাম্মদ জোবায়ের (২৯) এবং টেকনাফ উপজেলার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪ ব্লকের সাবের হোসেন ওরফে মৌলভী সাবের (৩৫)।

র‌্যাব আরও জানায়, আটকদের মধ্যে মো. করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ আরসা’র বাংলাদেশের প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান ক্যাশিয়ার এবং মো. আকিজ আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী। আটক অপর দুইজন আরসা’র সক্রিয় সদস্য।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, বুধবার মধ্যরাতে ক্যাম্পের এ-৫ ব্লকে একটি গোপন আস্তানায় আরসার শীর্ষ এক কমান্ডারসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরসার প্রধান কমান্ডারসহ আটক ৪, অস্ত্র-গুলি-হাতবোমা উদ্ধার

আপডেট সময় :