ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ইছরাব আলী হাই স্কুল ও কলেজে পুনর্মিলনী সম্পন্ন

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইছরাব আলী হাই স্কুল ও কলেজের এসএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে এক আবেগঘন মিলনমেলার সৃষ্টি হয়।
ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং ১৯৯৮ ব্যাচের ছাত্র সৈয়দ খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাহাত আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওই ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহেদ আহমদ।
স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন— রাজু আহমদ, খায়রুল ইসলাম, মুরাদ আহমদ, ইমন আহমদ, রোমানা খানম পপি, অ্যাডভোকেট আলী আহমদ, সঞ্জয় দে ও আশরাফ আহমদ।
শিক্ষকদের মধ্য থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন— সৈয়দ হাফিজুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ এলাইচ মিয়া, সাহাদৎ হোসেন, মো. কয়েছ আহমদ, অর্পণা গুন, বিভা চক্রবর্তী, সৈয়দা আজিজুননেছা খাতুন, আজিজুল হক ও আব্দুল হালিম।
দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে সাবেক শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন এবং তাঁদের কর্মজীবনের সাফল্যের কথা শুনে শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষকদের হাতে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকির আহমদ, সাহেদ খাঁন, আব্দুল বাছিত, কামাল আহমদ, বিলাল আহমদ, জাহাঙ্গীর আহমদ, আশরাফ হোসেন, হাসান আহমদ, সালমান আহমদ, আব্দুল মান্নান, এমরুল ইসলাম ইমন, শিমুল, আল-আমীন, মাহবুবুল আলম মজনু, ফজলু আহমদ, পাপলু, গোলজার আহমদ, হোসেন আহমদ, সামির মিয়া, কয়েছ আহমদ, মিঠু, রাসেল, মাজেদ আহমদ, সুহেল আহমদ, নাছরিন সুলতানা, নাছিমা বেগম, ডেইজি বেগম, মৌসুমী দে প্রমুখ।
স্মৃতিচারণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইছরাব আলী হাই স্কুল ও কলেজে পুনর্মিলনী সম্পন্ন

আপডেট সময় :