ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ইবিতে ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আড্ডার আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। আড্ডায় মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ কাস্টমসের ডেপুটি কমিশনার ও মোটিভেশনাল স্পিকার সুশান্ত পাল।

সংগঠনটির সভাপতি রনি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও সংগঠনটির উপদেষ্টা ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুসাদ্দিকুর রহমান ফাহিম।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ফারজানা ইসলাম মাহী , সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম অতিথি ছিলে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় সুশান্ত পাল বলেন, ‘পৃথিবীতে ওই কাজটা করা সবচেয়ে বেশি আনন্দের যেই কাজ সবাই ভাবে তুমি করতে পারবে না। এক সময় আমারও মনে হত আত্মাহত্য করি। এমনকি বিষ অবধি নিয়েছিলাম। তখন মায়ের কথা মনে করে ফিরে এসেছিলাম। শুধু বেঁচে থাকার মোটিভেশন নিয়ে বেঁচে ছিলাম। এক সময় যে আমাকে নিয়ে ঠাট্টা করতো সে এখন আমায় নিয়ে গর্ব করে। সবাই যখন কোন কিছু করে সেটা আমি করি না। জীবনে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। বেশি পরিশ্রমে মানুষ মরে না। যদি মারা যেত তবে পৃথিবীর সকল সফল মানুষ হতো মৃত।

এমটি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবিতে ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত

আপডেট সময় :