ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

ইবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নতুন দুই প্রক্টর হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল বারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আগামী ১ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম বলেন, আমি প্রথমেই ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি দায়িত্ব পালনকালে সকল দল-মতের ছাত্রদের জন্য সসানভাবে কাজ করবো। কারো প্রতি কোনো বৈষম্য যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। সকলকে ছাত্র হিসেবেই দেখতে চাই, আমার কাছে সবাই সমান। ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় সবসময় কাজ করে যাবো। তবে আমি কাজের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি।

অধ্যাপক ড. মো: আব্দুল বারী বলেন, আমি আগেও শিক্ষক ছিলাম এখনো শিক্ষক হিসেবেই থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইনে যেমন আছে সেই অনুযায়ী কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

আপডেট সময় :