ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

কক্সবাজারসহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে পূজা মণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ড পূর্ব জোন

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোস্ট গার্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কক্সবাজার সহ উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা লন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্মালম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে আসছে কোস্ট গার্ড।
উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলসমূহের মধ্যে ৫৬টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে কোস্ট গার্ড পূর্ব জোন।
দুর্গাপূজায় যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয় রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। পাশাপাশি পূজা মণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজতর করতে তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও পূজাকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের দূর্ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করা হচ্ছে বলে ও জানান কোস্ট গার্ড, পূর্ব জোনের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ।
প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে বোটে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না তোলা, বোটে অবস্থানকালে সকলকে লাইফ জ্যাকেট ব্যবহার এবং সাঁতার না জানা ব্যক্তিকে বোটে না তোলার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা (মাইকিং) চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড,পূর্ব জোন।
পানিতে ডুবে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের ডুবুরি দল ও উদ্ধার-পরবর্তী চিকিৎসা প্রদানের জন্য মেডিক্যাল টিম সর্বদা প্রস্তুত থাকার বিষয়টি ও নিশ্চিত করেছেন সংবাদ বিজ্ঞপ্তিতে।
এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড,পূর্ব জোন যেকোন জরুরি প্রয়োজনে তাদের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে সেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের
বলেন, আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী সকলেই তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদে উদযাপন করুক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারসহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে পূজা মণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ড পূর্ব জোন

আপডেট সময় :