কাঁঠালিয়ায় বিষ দিয়ে মাছ বিনষ্ট, থানায় মামলা
- আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীর পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছ বিনষ্টের ঘটনায় থানায় মামলা হয়েছে।
এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে, দাবী পুকুর মালিক ব্যবসায়ী মিজানুর রহমান খানের।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ীর ছোট বোন সারমিন বেগম বাদী হয়ে একই এলাকার তিনজনকে আসামী করে থানায় একটি মামলা করেন।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামের মতিউর রহমান খানের ছেলে ব্যবসায়ী মিজানুর রহমান খান ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ীতে তার একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গত ২৯ ডিসেম্বর রাতের যেকোন সময় আসামীরা কীটনাশক ঔষধ প্রয়োগ করে এতে পুকুরে সমস্ত মাছ মরে ভেসে ওঠে।
অভিযোগ অস্বীকার করে শহীদুল ইসলাম জানান, ব্যবসায়ী মিজান খানের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। হয়রানী করার জন্য এ মামলা করেন।
থানার ওসি নাছের রায়হান জানান, বিষ প্রয়োগে পুকরের মাছ বিনষ্ট করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যহত আছে।














