ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন Logo বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা Logo এয়ারফ্লো মেশিনেও পচছে পেঁয়াজ, ক্ষতির শঙ্কায় রাজবাড়ীর কৃষক Logo জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা Logo বর্ষায় প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা: সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ Logo সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার Logo কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ Logo নবীনগরে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে সহকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্ত Logo গাজী কালুর দরগাহসংলগ্ন খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডের অভিযোগ Logo শরীয়তপুরের জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালুর জন্য পরিবারের দোয়া কামনা

কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় কৃষক স্মার্ট কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। দেশের সব উপজেলার একটি করে ব্লকে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের একটি ব্লকে গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ডিজিটাল এন্ট্রির কাজ করছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা অদিতি রানী জানান, কৃষক বা কৃষাণীর জাতীয় পরিচয়পত্র, স্বামী-স্ত্রীর এনআইডি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র যাচাই করে তথ্য নিবন্ধন করা হচ্ছে।

আরেক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, স্মার্ট কার্ডধারীরা সরাসরি আর্থিক প্রণোদনা, ন্যায্যমূল্যে সার ও বীজ, সহজ শর্তে কৃষিঋণ এবং ডিজিটাল কৃষি পরামর্শসহ বিভিন্ন সুবিধা পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, সারা দেশের মতো কাঁঠালিয়াতেও কৃষক স্মার্ট কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। কৃষির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই এ কার্যক্রমের আওতায় আসবেন এবং প্রতিটি খানার জন্য একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে। তিনি সঠিক তথ্য দিয়ে কৃষি অধিদপ্তরের এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ

আপডেট সময় :