ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জের মাদক কারবারি হারুন গ্রেফতার, জনমনে স্বস্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের জেলা সদরের সগড়া বিশ্বরোড মোর এলাকার শীর্ষ মাদক কারবারি হারুন অর রশিদ-কে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মৃত মানিক মিয়ার পুত্র ও লতিবাবাদ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুকের সহোদর ভাই হারুন অর রশিদ গ্রেফতার হওয়ায় কিশোরগঞ্জের উত্তর এলাকার, বিশেষ করে লতিবাবাদ, রশিদাবাদ, মহিনন্দ, মাইজকাপন ইউনিয়নের সর্ব স্বাধারণ জনমনে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে।
পুলিশ সূত্রে জানাযায় গত ১ এপ্রিল বুধবার কিশোরগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকাসহ এই মাদক কারবারি-কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় এবং মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার এসআই (নি:) মামুন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে লতিবাবাদ এলাকায় বিশেষ অভিযান চালায় । উক্ত অভিযানে হারুন অর রশিদ-কে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০৫৪ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোরগঞ্জের মাদক কারবারি হারুন গ্রেফতার, জনমনে স্বস্তি

আপডেট সময় :