সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ১২০ বার পড়া হয়েছে
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেএী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুড়িগ্রাম জেলা
বিএনপি ৭ দিনের কর্মসুচী গ্রহন করেছে। এর মধ্যে কালো ব্যাজ ধারন,দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল।
কর্মসুচীর অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি প্রমুখ ।
খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। খতমে কুরআন ও দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।













