ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম বিজিবির অভিযানে চোরাচালান জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে গত ৭২ ঘণ্টায় গবাদিপশু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।
গতকাল সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গত ৭২ ঘণ্টায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে সর্বমোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ সামগ্রী।
এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের তৎপরতা রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপদ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রাম বিজিবির অভিযানে চোরাচালান জব্দ

আপডেট সময় :