ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসি’র চাঁদাবাজি ব্যবস্থা নিতে দায়সারা বক্তব্য Logo পরিবেশ মন্ত্রীর একান্ত সচিবের বাড়ির রাস্তার কাজে দূর্বত্তের বাধা Logo নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণী নিহত Logo কক্সবাজারের সাঁড়াশি অভিযানে ৩৬ গ্রেফতার Logo নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু Logo নোয়াখালীতে কুপিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার ২ Logo শার্শায় প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মর্টারশেল উদ্ধার Logo দালাল চক্রের দখলে ফেনী সদর জেনারেল মডেল হাসপাতাল! Logo বিদ্যুৎমন্ত্রীর সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় সভা

কুষ্টিয়ায় বাইক দুর্ঘটনায় নিহত ৩ বন্ধুর পাশাপাশি দাফন

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাঈদ হোসেন (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সাঈদের মৃত্যু হয়। এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তার দুই সহপাঠী বন্ধু রহমত আলী ও সাহাবী হোসেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জানাজা শেষে সাঈদকে দুই বন্ধুর পাশে দাফন করা হয়। পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় তিন বন্ধুকে।
নিহতরা হচ্ছে- দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে রহমত আলী (১৪), আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪) এবং জিয়ার আলীর ছেলে সাঈদ হোসেন (১৪)। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু প্রাইভেট পড়ার উদ্দেশ্যে দৌলতখালী মাদরাসা মোড়ে যায়। পড়া শেষে সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাঈদকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় বাইক দুর্ঘটনায় নিহত ৩ বন্ধুর পাশাপাশি দাফন

আপডেট সময় :