কুষ্টিয়ায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট জয়নাল-ফারজিনা দম্পতি
- আপডেট সময় : ৮৪ বার পড়া হয়েছে
প্রায় ২০ বছর ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী এবং কুষ্টিয়া পৌরসভার অন্তর্ভুক্ত মোহিনী মিলস উত্তর লাহিনী পাড়ার ভোটার স্বামী–স্ত্রী জয়নাল ও ফারজিনা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে তারা কুষ্টিয়া থানা মোড়ের বক চত্বরে একটি দোকান ভাড়া নিয়ে ‘জয়নাল এন্টারপ্রাইজ’ নাম দিয়ে পেপার, খাতা, কলমসহ স্টেশনারিজের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, তারা কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার দেনা করে এবং এনজিও ও ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ লাখ টাকা লোন গ্রহণ করেন। এভাবে বিভিন্ন কৌশলে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে দম্পতিদ্বয় গত ১৫ অক্টোবর- ২০২৫, গভীর রাতে দোকান ও তাদের বাসার মালামাল গোপনে সরিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান।
এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধসহ তাদের পরিবারের কারও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। জয়নাল ফারজিনা দম্পতি হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পাওনাদাররা চরম উদ্বেগ–উৎকণ্ঠায় রয়েছেন। ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানিয়েছেন, জয়নাল ও ফারজিনার সন্ধান পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জয়নাল ফারজিনা দম্পতির সন্ধান পেতে আইনগত ব্যবস্থা গ্রহন করাসহ সর্ব সাধারনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।




















