ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

কোটা সংস্কার আন্দোলনে মাঠে নামার ঘোষণা ছাত্রদলের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার থেকেই শিক্ষর্থীদের সঙ্গে তারা মাঠে নামবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের বিষয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন তিনি।

সেইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার অভিযোগ এতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্রদলের সভাপতি। সেইসঙ্গে সাংগঠনিকভাবে না থাকলেও ছাত্রদল রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি দেন রাকিব।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রদল মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, রাজপথে থেকে লড়াই করার প্রতিশ্রুতি ঘোষণা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আজ থেকে মাঠে থাকবে ছাত্রদল।

ইস্যু ভিন্ন খাতে যেনো না যায়, তাই ছাত্রদলের ব্যানারে নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদল কোটা সংস্কার আন্দোলনে থাকবে, যোগ করেন রাকিব।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, প্রধানমন্ত্রীর কটূক্তি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (১৭ জুলাই) দেশের প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা সংস্কার আন্দোলনে মাঠে নামার ঘোষণা ছাত্রদলের

আপডেট সময় :