ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কোম্পানীগঞ্জে গরু জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রাতের অন্ধকারে আবদুস সাত্তার নামের এক কৃষকের গোলায়ঘরে দুটি গরু জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুস সাত্তারের বাড়ীতে এ অমানবিক ঘটনা ঘটে।
কৃষক আবদুস সাত্তার ও স্থানীয়রা জানান, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশে ছিল তার গোয়ালঘর। সেখানে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করেন। প্রতিদিনের মত রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে ঘরে ঘুমাতে যান তিনি। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। ধারনা করা হচ্ছে, গরুগুলোকে চেতনানাশক ইনজেকশন দিয়ে পূর্ব শত্রুতার জেরে কেউ এ অমানবিক কাজ করেছেন দুর্বত্তরা।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে গরু জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় :