ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

গফরগাঁওয়ে নিখোঁজের পাঁচ দিন পর জলাশয় থেকে শিশুর মরদেহ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ি থেকে নিখোঁজের পাঁচ দিন পর আলিফ খান(৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে পাগলা থানা পুলিশ নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের প্রতিবেশী জনৈক ওয়াসিম খানের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলিফ খান ওই গ্রামের কানন খানের ছেলে।
জানা যায়, উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের কানন খানের শিশুপুত্র আলিফ খান গত বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার বিকেলে বাড়ি থেকে প্রায় দুইশো গজ দক্ষিণে প্রতিবেশী জনৈক ওয়াসিম খানের কচুরিপানাযুক্ত পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা পরিবারের লোকজনকে ও থানা পুলিশে খবর দেন। পাগলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শিশুটির চাচা জেকেন মাস্টার বলেন, নিখোঁজের পাঁচ দিন পর ভাতিজার লাশ পেয়েছি। আল্লাহ্ জানেন কি ভাবে ভাতিজার মৃত্যু হয়েছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলেন, পাঁচ দিনে শিশুটির মরদেহ গলতে শুরু করেছে। আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গফরগাঁওয়ে নিখোঁজের পাঁচ দিন পর জলাশয় থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় :