গাইবান্ধা জেলা পুলিশ কর্তৃক শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
- আপডেট সময় : ১০৮ বার পড়া হয়েছে
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশ কর্তৃক শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। দিবসের তাৎপর্য সম্পর্কিত জেলা শিল্পকলা একাডেমিতে শহিদ বুদ্ধিজীবী দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।














