ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

গোলখালীতে এক কিলোমিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

মোঃ বাপ্পি মিয়া, গলাচিপা (পটুয়াখালী)
  • আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের পশ্চিম পুল থেকে এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এলাকাবাসী, শিক্ষার্থী ও রোগীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি কাদা ও পানিতে তলিয়ে যায়। এতে সব ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এলেমাবাদ ছালেহীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিদিন কাদা মাড়িয়ে, জুতা ও পোশাক নষ্ট করে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এতে নিয়মিত শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
শুধু শিক্ষার্থীরাই নয়, স্থানীয় বাসিন্দারাও এই রাস্তার কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে কোনো রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় রোগীদের বিকল্প উপায়ে বহন করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তাটি পাকাকরণ বা টেকসইভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর আশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলখালীতে এক কিলোমিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময় :