ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গোলাপগঞ্জে এলপিজি গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমূহনী এলাকায় এলপিজি গ্যাসের মজুদ, মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ, সহকারী কমিশনার (ভূমি), গোলাপগঞ্জ, সিলেট।
অভিযানকালে ট্রেড লাইসেন্স না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা আইন) ২০০৯-এর ১০৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মোট ২টি মামলায় সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে এলপিজি গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

আপডেট সময় :