ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গোলাপগঞ্জে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার গোলাপগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন,
“আমাদের নেতা তারেক রহমান আমাকে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। ধানের শীষের প্রার্থী একজন—আর সেটি আমি। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বিপুল ভোটে এ এলাকার জনগণ আমাকে বিজয়ী করবেন।”
তিনি আরও বলেন,“গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার পর্যটন ও খনিজ সম্পদে ভরপুর একটি এলাকা। সারাদেশে এখান থেকে গ্যাস সরবরাহ করা হলেও এই এলাকার মানুষ এখনো গ্যাস সুবিধা থেকে বঞ্চিত—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গ্যাসের দাবিতে বিগত দিনে আন্দোলন করেছি, ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে আপসহীন থাকব। নির্বাচিত হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবে না।”
বাংলাদেশের সর্ববৃহৎ হাওড় হাকালুকির কথা উল্লেখ করে তিনি বলেন,“হাকালুকি হাওড় দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। গোলাপগঞ্জের মানুষ যাতে সহজেই এই হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
এছাড়া তিনি বলেন,দুই উপজেলার রাস্তাঘাটের অবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল। বিগত সরকারের আমলে রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনদুর্ভোগ লাঘবে সুরমা ও কুশিয়ারা নদীর গুরুত্বপূর্ণ স্থানে নতুন সেতু নির্মাণ করা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নার্জিস আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল, এনামুল হক, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, হারিছ আলী, রতন মনি চন্দ্র, মোঃ বদরুল আলম, ইমরান আহমদ, জাহিদ উদ্দিন, ফাহিম আহমদ, তামিম আহমদ, আব্দুল্লাহ আল মাসুদসহ গোলাপগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে বিএনপির মতবিনিময় ও দোয়া মাহফিল

আপডেট সময় :