গোলাপগঞ্জে মতবিনিময় সভা
- আপডেট সময় : ২৫০ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শুন্য থাকায় ওয়ার্ডবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। এতে ওই ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ, নাগরিক পরিষেবা এবং ওয়ার্ডবাসীর সমস্যাগুলো নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রোববার ওয়ার্ডের একটি বাড়িতে বিশিষ্ট মুরুব্বি আব্দুস শুক্কুর এর সভাপতিত্বে ও মোঃ নাজিম উদ্দীন এর পবিত্র কোরআন তেলাওয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ও প্রবিন মুরুব্বি চান মিয়া।
এতে আগামী নির্বাচনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে বিশিষ্ট মুরুব্বি চান মিয়াকে সমর্থন করে শুন্য ওয়ার্ডে ওয়ার্ডবাসীর উন্নয়নে এক সাথে কাজ করার অজ্ঞিকার প্রকাশ করেন।
এসময় জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সাধারণ মানুষ সম্মিলিতভাবে সমাধান খোঁজে, রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওয়ার্ডের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প রাস্তা, ড্রেন, লাইটিং এর অগ্রগতি পর্যালোচনা করে নাগরিক সমস্যা সমাধান: মাদক, সন্ত্রাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, শিক্ষা, এবং অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এবং ওয়ার্ডের সমস্যা সমাধানে ওয়ার্ডবাসীর সহযোগিতায় প্রবিন মুরুব্বি চান মিয়াকে সাথে নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পদপ্রার্থী তাজ উদ্দিন, সমাজ সেবক ফাতই আলম, সজিব আহমদ, সিরু মিয়া, বাবুল মিয়া, তফুর আলী, ওলিউর রহমান, কামাল আহমদ, ময়না প্রমুখ।














