ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

চট্টগ্রামে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চীন: স্বাস্থ্যমন্ত্রী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং সফর শেষে দেশে ফেরার পর চট্টগ্রামে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শনিবার (৬ জুলাই) সকালে চট্টগ্রামে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করতে চায় চীন। আমরাও চাই একই সময়ে সবকিছু দিয়ে ইউনিটটি চালু করতে।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় হাসপাতালের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এমআরআই মেশিন নষ্ট থাকার বিষয়টি অবহিত করা হলে তিনি এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী।

গ্রামীণ স্বাস্থ্যসেবার মান দেখতে তিনি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং হাসপাতালে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকও পরিদর্শন করেন তিনি।

এসময় চিকিৎসাসেবার মান যাচাই করতে কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীর হাতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চীন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় :